দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশবিরোধী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান আজাদ।
বিবৃতিতে তারা বলেন, ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনতাকামী ছাত্র-জনতাকে দমাতে পারেননি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতাকে ভারতের জন্য সবচেয়ে বড় পরীক্ষিত শক্তি উল্লেখ করে তারা দাবি করেন, বাংলাদেশ থেকে হাসিনাকে বিতাড়িত করায় দিল্লি উদ্বিগ্ন।
হেফাজত নেতারা বলেন, বাংলাদেশ এখন আর আওয়ামী লীগ বা শেখ পরিবারের দেশ নয়। ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক শক্তির মাধ্যমে বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা সফল হবে না। তারা অভিযোগ করেন, ভারত ১৭ বছর শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না। পিলখানা হত্যাকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগও বিবৃতিতে তোলা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে দেশটিকে আন্তর্জাতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলার কথা জানান হেফাজত নেতারা।
বাংলাদেশকে কোনো অজুহাতে আঘাত করা হলে তার পাল্টা প্রতিক্রিয়া হতে পারে। একই সঙ্গে ভারতের সঙ্গে সংশ্লিষ্ট বলে চিহ্নিত বিভিন্ন স্থাপনা ও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয় বিবৃতিতে।
এমজে